বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় মাদককারবারি পুতু ও ইলিয়াছ গ্রেপ্তার

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় স্বীকৃত মাদক ব্যবসায়ী ফরিদ উদ্দিন পুতু ও মোঃ ইলিয়াছ নামে দুই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পেকুয়া থানার উপ-পরিদর্শক কাজি আবদুল মালেক ও সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে পৃথক পুলিশ দল পুতুকে সরকারি হাসপাতাল সামনে থেকে ও ইলিয়াছকে নন্দীর পাড়া থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পুতু পেকুয়া সদর ইউপির চৌমহুনীস্থ আদর্শ পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে ও মোঃ ইলিয়াছ নন্দীর পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে।
উপ-পরিদর্শক সনজিত চন্দ্র নাথ বলেন, গোপন সংবাদে জানতে পারি গ্রেপ্তার পুতু ইয়াবা বিক্রির জন্য পেকুয়া সরকারি হাসপাতালের সামনে অবস্থান করছে। একদল পুলিশ নিয়ে তাকে আটক তার দেহ তল্লাশি করলে ৫৪ পিছ ইয়াবা পাওয়ায় যায়।
উপ-পরিদর্শক কাজি আবদু্ল মালেক বলেন, মোঃ ইলিয়াছ ইয়াবার পাইকারী ও খুচরা বিক্রেতা। এমন তথ্য পাওয়ার পর তাকে আটকের জন্য অভিযান চালিয়ে ৪২ পিছ ইয়াবাসহ তাকে আটক করি।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গ্রেপ্তার পুতু ও ইলিয়াছ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল। অবশেষে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পেকুয়া কোন ধরণের মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। মাদক ব্যবসায়ীদের জন্য যারাই তৎবীর করবে তাদেরকেও চিহিৃত করে ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION