রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসি-ডি মারিয়া খেলবেন প্যারিস অলিম্পিকে!

খেলাধুলা ডেস্ক:
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফুটবলে নাইজেরিয়াকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ফইনালে গোলও করেছিলেন ডি মারিয়া।

এই বছর প্যাসিরে বসবে অলিম্পিকের আসর। অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেললেও কোচ চাইলে তিনজন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনার ডিস্পোর্টস রেডিও তাদের এক খবরে জানিয়েছে, মেসি ও ডি মারিয়া নাকি প্যারিস অলিম্পিকে খেলতে চান। এ নিয়ে একই রকম রিপোর্ট করেছে গোল ডটকমও। তারা বলছে মেসি-ডি মারিয়ার খেলার সুযোগ আছে।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হাভিয়ের মাসচেরানো। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের দায়িত্বে থাকবেন তিনি। মাসচেরানো ডিস্পোর্টসকে বলেন, ‘লিও ও অ্যাঞ্জেলের সুযোগ আছে সিদ্ধান্ত নেওয়ার। তারা অলিম্পিকে খেলতে চাইলে খেলবে পারে। আমি জানি অ্যাঞ্জেল (ডি মারিয়া) বলেছে কোপা আমেরিকা দিয়ে ক্যারিয়ার শেষ করবেন। অলিম্পিক দিয়ে শেষ করলে সেটিও খারাপ হবে না।’

কোপা আমেরিকার পর, জুলাইতে শুরু হবে অলিম্পিক গেমস। তবে সবার আগে আর্জেন্টিনাকে বাছাইপর্ব পেরোতে হবে অলিম্পিক ফুটবলে খেলতে হলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION