রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

ইরাকের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আহত মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। আল আসাদ নামের বিমানঘাঁটিতে স্থানীয় সময় শনিবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাক। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

তবে ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে এখনো জানা যায়নি। এছাড়া হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। এ হামলায় ইরাকের একজন সেনাও আহত হয়েছেন।

হামলার সময় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে এই ঘাঁটিতে আঘাত করে।

এই আল আসাদ বিমানঘাঁটিতেই মার্কিন সেনারা অবস্থান করছেন।এর আগে শনিবার দামেস্কে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর পাঁচজন সিনিয়র সদস্য নিহত হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION