বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

হোটেল-মোটেল জোন থেকে ১৮ নারী-পুরুষ আটক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮জন নারী-পুরুষকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার গভীর রাতে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ৫টি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

আপেল মাহমুদ জানান, কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকদের টার্গেট করে এক শ্রেণীর প্রভাবশালী হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করে। এমনকি অবৈধ ব্যবসার মাধ্যমে উক্ত নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বশান্ত করছে। এসব খবরে ট্যুরিষ্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়। এসময় ৯জন নারী ও ১১জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION