বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

কামিল বিভাগের যাত্রা শুরু রাজাখালী বি.ইউ.আই মাদ্রাসায়

সংবাদ বিজ্ঞপ্তি:

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ রাজাখালী বেসরাতুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসায় কামিল (মাস্টার্স) হাদিস বিভাগের ১ম পর্বের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে এই সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে কামিল বিভাগের যাত্রা শুরু হয়।

এতে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোঃ কফিল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে মাদ্রাসার আবরী প্রভাষক আজিজুল হকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি শিক্ষাবিদ এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গর্ভনিং বডির সহ-সভাপতি এ টি এম শামসুদ্দিন চৌধুরী।

সবক প্রদান অনুষ্ঠানে সবক প্রদান করেন চুনতী হাকিমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহ মাওলানা মাহমুদুল হক।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মহি উদ্দিন, ফৈজুন্নছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ, ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, এখন থেকে রাজাখালীর এই মাদ্রাসায় কামিল (মাস্টার্স) বিভাগে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারবেন। এর মাধ্যমে রাজাখালী তথা পেকুয়া উপজেলায় উচ্চ শিক্ষার আরেক নতুন দ্বার উন্মোচিত হলো। বক্তারা আরো বলেন,রাজাখালীর এই মাদ্রাসা কোরআনও হাদিসের আলোকে শিক্ষার্থীদের জীবন গঠনে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION