বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

র‌্যাবের অভিযানে ১ লক্ষ ইয়াবা, প্রাইভেটকার জব্দ ও ৩জন মাদককারবারি আটক 

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন,উখিয়া বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ব্লক-জি/৩১, এর বাসিন্দা মৃত অলি আহাম্মদের ছেলে মোহাম্মদ নূর (২৮),টেকনাফ উপজেলার ২৬ নম্বর ক্যাম্পের মুছনী বক্কর মেম্বারের রাস্তার মাথা, ব্লক-এইচ/৮ এর বাসিন্দা
নাজির আহম্মেদের ছেলে মোহাম্মদ ইছহাক (২০) ও টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ার
মোঃ ইসলামের ছেলে মোঃ জাহেদ উল্লাহ (৩৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলি,শ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে জাদিমুড়া এলাকা থেকে হ্নীলা বাজারের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথায় কালুর ভাত ঘর নামক দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে জাদিমুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি সাদা বর্ণের প্রাইভেটকার তল্লাশীর জন্য থামানোর সংকেত দেয়। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা র‌্যাবের আভিযানিক দলের সংকেত পেয়ে ও উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গাড়ী থামিয়ে দৌড়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব তাদের তিনজনকে’ই আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানোমতে তাদের সাথে থাকা সাদা বর্ণের প্রাইভেটকারের পিছনের সিটের পিছনের অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-চট্ট মেট্রো গ-১২-৩৬২৭ ও চেচিস নং- NZE 121-3284483),১টি চাবি,৩টি এন্ড্রয়েড মোবাইল,৬টি সীম কার্ড ও নগদ ৪ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর পরস্পরের যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে বলে জানায়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION