বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

শীতার্তদের মাঝে সদর প্রেসক্লাবের কম্বল বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদর প্রেসক্লাবের আয়োজনে অসহায় ও ছিন্নমূল শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে বাংলাবাজার স্টেশনে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সাংবাদিক নেতারা।

সদর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ নুরুল আজিম। স্বাগত বক্তব্য রাখেন সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেদারুল আলম।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল আজিম বলেন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এটা সদর প্রেসক্লাবের একটি ভালো উদ্যোগ। সাংবাদিকরা সাংবাদিকতার পাশাপাশি জনহিতকরণ কাজ করে থাকেন। এসব সাংবাদিক সংগঠনের প্রতিটি ভালো ও মহৎ কাজের সাথে সহযোগীতা করবে। আওয়ামীলীগের পক্ষ থেকে জেলার প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যেই কম্বল বিতরণ করা হয়েছে। আরও কম্বল বিতরণ করা হবে। তিনি প্রচন্ড এই শীতে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক শহীদুল করিম শহীদ, দপ্তর ও প্রচার সম্পাদক শাহী কামরান, পিএমখালী ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম সোহাগ
সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION