বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজার ও সকাল সাড়ে ৭ টায় রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানা (১৪) ও রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হামিরপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন জানিয়েছেন, সকালে প্রাইভেট পড়তে আসার সময় জোয়ারিয়ানালা বাজারের পাশে দাঁড়ানো অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানাকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারমুখি যাত্রীবাহী বাস ‘হানিফ’। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।

এর আগে সকাল সাড়ে সাতটায় রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে মারছা নামক যাত্রীবাহী বাসের সাথে মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান যুবক সাইফুল ইসলাম। নিহত সাইফুল ইসলাম মাহিন্দা গাড়ির যাত্রী ছিলেন। এ ঘটনায় আশরাফ ও আবদুর রহমান নামের আরও ২ জন যাত্রী আহত হয়েছেন।

রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রশিদনগরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়া জোয়ারিয়া নালায় স্কুল ছাত্রকে চাপা দেওয়া গাড়িটি আটকের চেষ্টা চলছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION