বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

সৈয়দ ইবরাহীম সংরক্ষিত আসনে জাপাকে সমর্থন দিয়েছেন

সৈয়দ মুহাম্মদ ইবরাহীম। ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

সংরক্ষিত মহিলা আসনের জন্য জাতীয় পার্টিকে দলীয় সমর্থন জানিয়েছে কল্যাণ পার্টি। আজ বৃহস্পতিবার দলটির চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহীম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, ‘আমরা তো বিরোধী শিবিরের আসনে আছি। আর একজন মাত্র সংসদ সদস্য। ভগ্নাংশের হিসাবে সংরক্ষিত আসনের যে সমর্থন রয়েছে, তা জাতীয় পার্টিকে জানিয়েছি।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়। ৬২ আসনে স্বতন্ত্ররা বিজয়ী হন।

সংরক্ষিত মহিলা আসনের ৫০ এমপি। সংবিধান অনুযায়ী প্রতি ছয়জন সংসদের সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী দিতে পারে। সেই হিসাবে আওয়ামী লীগের ভাগে পড়েছিল ৩৭টি আসন। জাসদ ও ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগকে সমর্থন জানানোয় ৩৮টি হয়।

অন্যদিকে স্বতন্ত্র ৬২ এমপিও তাদের সমর্থন আওয়ামী লীগকে জানায়। সেই হিসাবে দলটি এখন ৪৮টি সংরক্ষিত আসন পাবে।

অন্যদিকে জাতীয় পার্টির ভাগে ২টি আসন। কল্যাণ পার্টিও দলটিকে সমর্থন জানিয়েছে।

এদিকে সংরক্ষিত মহিলা আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিদের সমর্থন চূড়ান্ত হওয়ায় যেকোনো দিন নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোট না হওয়ায় দলগুলো যাকেই সমর্থন দেবে, তিনি হবেন সংরক্ষিত আসনের এমপি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION