বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার ছাত্রলীগ

এন .এ সাগর:

কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রামুর জোয়ারিয়ানালা এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা মুশফিকুর রহমানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

একইদিন জুমার আগে ওই এলাকায় এসএম সাদ্দাম হোসাইন জামে মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়।

এসময় সাদ্দাম হোসাইন বলেন, ‘আমি ছোটবেলা থেকে মানুষের পাশে আছি। মানুষকে সাহায্য সহযোগিতা করতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজারের গৌরব আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছি। এছাড়াও আমি দীর্ঘদিন ধরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

সংবধর্না ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে একারাম ও ছাত্রলীগেন জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION