বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

টেকনাফে সাবরাং ইউনিয়নে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে মেছো বাঘের দুইটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার একটি করাতকল থেকে মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বন কর্মকর্তারা মেছো বাঘের বাচ্চা দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন। বিকেলের দিকে বাচ্চা দুটি চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।

টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান মেছো বাঘের বাচ্চা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

করাতকলের মালিক মোস্তাক আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাচ্চা দুটিকে করাতকলের কাঠের স্তূপের ভেতরে পাওয়া যায়। উদ্ধারের পর জানা যায়, এ দুটি মেছো বাঘের বাচ্চা।’

উপকূলীয় বন কর্মকর্তা বশির আহম্মদ খান বলেন, ‘বাচ্চা দুটির বয়স এক মাসের মতো হবে। কোনো খাবার খাচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা মতে, এগুলো চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘কোনো না কোনো কারণে বাচ্চা দুটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে এসেছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION