সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চট্টগ্রামে জহুর হকার মার্কেটে গার্মেন্টসসহ ৩ টি দোকান আগুন ভস্মীভুত : দেড় কোটি টাকার ক্ষতি

বশির আলমামু, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, শুরুতে জহুর হকার মার্কেটের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। সেখান থেকে আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন, চন্দনপুরা ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, জহুর হকার্সের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাজীর নূর সোবহান স্টোরের এক কর্মচারী বলেন, ‘তাদের এক থেকে দেড় কোটি টাকার কাপড় পুড়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’ তিনি বলেন আগুনে ঈদের জন্য আনা থ্রি পিস, পর্দা ও বেডশিটসহ নানান কাপড় পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।প্রাথমিকভাবে আমরা জানতে পারি এসি থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বেরিয়ে আসবে আগুনের সূত্রপাত।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION