বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

মিয়ানমারে গুলিবিদ্ধ ৯ সীমান্তরক্ষী কক্সবাজারে হাসপাতালে ভর্তি 

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের জান্তা সীমান্তরক্ষীদের মধ্যে ৭ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের উখিয়া থেকে কক্সবাজার নিয়ে আসা হয়।

এর আগে রোববার রাতে দুজনকে ভর্তি করা হয়। এই নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ৯ জনকে ভর্তি করা হয়েছে। তারা সবাই গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমার সীমান্ত হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল।

গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বিজিপি সদস্যরা হলেন– জা নি মং, নিম লাইন কিং, ক্যে থিন সিন, ইয়ো ফো, মং র , মুলিউন থং, কিন মং জ। এ ছাড়াও আরও বেশ কয়েকজনকে কুতুপালং এর এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমারে সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৯৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

শরীফুল ইসলাম বলেন, বাংলাদেশে ঢুকে পড়া বিজিপি সদস্যদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি। তাদের মধ্যে আহত ১৫ জন বিজিপি সদস্যের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION