বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

অনির্দিষ্টকালের জন্য জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন অতিরিক্ত বিভাগীয় কমিশানর আনোয়ার পাশা।

আদেশে বলা হয়, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভুল তফসিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ না করা, আপত্তি ও শুনানির তারিখ না রাখাসহ বিভিন্ন অভিযোগ করা হয়। তাছাড়া সরবরাহকৃত ভোটার তালিকায় অনেক ক্লাব ও প্রতিনিধির নাম নাই বলে অভিযোগ উঠে। এ বিষয়ে উচ্চ আদালতে পৃথক ৩ টি মামলার প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। অভিযোগের প্রেক্ষিতে এই শুনানি করা হয়। শুনানিতে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

শুনানিতে বাদীর পক্ষের অংশ নেয় কক্সবাজার ল চেম্বারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, আইনজীবী খালেদ আনোয়ার ও আইনজীবী শহিদুল ইসলাম। এছাড়া বিবাদীর পক্ষেও কয়েকজন আইনজীবী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, অভিযোগকারী ন্যাশনাল কক্স ক্রীড়া সংস্থার সভাপতি করিম, বাঁশকাটা খেলোয়াড় সমিতির সহসভাপতি আমির হোসাইন ও প্রত্যেক ক্লাবের প্রতিনিধিবৃন্দ।

এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী জানান, ‘জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে ভোটার তালিকার বিরুদ্ধে আপিল করেন বাঁশকাটা খেলোয়াড় সমিতি এবং ন্যাশনাল কক্স ক্রীড়া সংস্থা। দায়েরি আপিল মামলাদ্বয় অনলাইন শুনানি হয়। আপিলের যৌক্তিকতা বিবেচনায় নির্বাচনী তফসিল ৫ ফেব্রুয়ারি, সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানী চলে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION