বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

চকরিয়ায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সাজন বড়ুয়া সাজু:

চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধাবাহী কার্ভাডভ্যানের মধ্যে মুখামুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত এবং আহত ১১ জন আহত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া।

এতে দুই গাড়ীর চালক এবং বাসের এক নারী যাত্রীসহ তিনজন নিহত এবং ১১ জন আহত হওয়ার তথ্য দিলেও হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে মাহবুবুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামমুখি ঈগল পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানীর ওষুধবাহী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে বাসটি সড়কের খাদে পড়ে যাওয়ার পাশাপাশি গাড়ী দুইটি দুমড়ে মুচড়ে যায়।

“ দুর্ঘটনায় ঘটনাস্থলে গাড়ীর দুই চালক ও বাসের এক নারী যাত্রী মারা যায়। এতে আহত হয়েছে ১১ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। “

নিহতদের লাশ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের থানায় রয়েছে বলে জানান মাহবুবুল আলম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION