বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চায় পুলিশ

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমারে সংঘাতের মধ্যে বাংলাদেশে অস্ত্রসহ প্রবেশকারী ২৩ রোহিঙ্গা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

পুলিশ বলছে, কক্সবাজারের উখিয়া সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে। তারা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের তালিকাভুক্ত বাসিন্দা। কিন্তু কী কারণে তারা মিয়ানমারে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে।

তাই প্রকৃত তথ্য জানতে এই ২৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিলের রিমান্ড আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওসি।

মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে কিছু অস্ত্রধারীরা রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। যাদের স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল।

যদিও এর মধ্য অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের কিছু সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানায় বিজিবির এক সদস্য বাদি হয়ে ওই ২৩ রোহিঙ্গাকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি শামীম হোসেন বলেন, পুলিশ মামলাটি নথিভুক্ত করার পর বাংলাদেশে অনুপ্রবেশের মূল তথ্য জানতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করবে। বেলা সাড়ে ১২ টার দিকে রোহিঙ্গা ২৩ আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করেছে।

এদিকে দুপুর দেড়টা পর্যন্ত মামলার আসামিদের বহনকারী পুলিশের গাড়ীটি আদালতে পৌঁছায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION