বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

র‌্যাবের পৃথক অভিযানে তিন আসামি গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সদরের নতুন ঘোনারপাড়া ও ফজু সিকদারপাড়া এবং টেকনাফ থানাধীন সাতঘরিয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫’র।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার সৈয়দ নুরের ছেলে আবুল কাশেম (৪০), একই ইউনিয়নের ফজু সিকদারপাড়ার মৃত ছৈয়দুজ্জামানের ছেলে বক্কর সিদ্দিক (২৯) ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাত ঘরিয়াপাড়ার মৃত ইসলামের ছেলে ইব্রাহীম (৩৫)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং ১৬, তাং ২৮/০২/২০২০, জিআর নং ২১০/২০, প্রসেস নং ৮০৯৪/২২, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ মোতাবেক গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কাশেম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদরের নতুন ঘোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন কক্সবাজার সদরের ফজু সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।

অন্যদিকে টেকনাফ থানার মামলা নং ২১, তাং ০৮/০৩/২০১২, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক) মোতাবেক ০৬ মাসের সাজা পরোয়ানা ওয়ারেন্টভুক্ত আসামী ইব্রাহীম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, সিপিএসসি এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। বর্ণিত আসামি টেকনাফ থানাধীন সাতঘরিয়াপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION