সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে উদ্ধারকৃত দুটি অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয়

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে উদ্ধার করা অবিস্ফোরিত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে তুমব্রু সড়কের ২০০ গজ দূরে ব্রিজ ও সড়কের পাশে মর্টারশেল দুটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গেল দু’দিন আগে তুমব্রু সীমান্তে ৩৯ পিলার সংলগ্ন জমিতে ও তুমব্রু বিওপি সংলগ্ন ব্রিজের উপর অক্ষত অবস্থায় অবিস্ফোরিত দুটি মর্টারশেল উদ্ধার করা হয়। সেটি সাধারণ মানুষের চলাচল পথ বন্ধ সড়কের পাশে নিরাপদ স্থানে রাখেন তুমব্রু বিওপি। বিকেল চারটা দিকে সেনাবাহিনীর বোমা বিস্ফোরক টিম এসে তুমব্রু সড়কের ব্রিজ ও জমির পাশে উদ্ধারকৃত দুটি মর্টারশেল নিষ্ক্রিয় করে।

ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দু’দিন আগে উদ্ধারকৃত মর্টারশেল দুটি সেনাবাহিনীর বোমা বিস্ফোরক টিম এসে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে পরিস্থিতি অবনতির হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষের মাঝে কিছুটা স্বস্তির ফিরেছে। কিন্তু এখনো সীমান্তের বসবাসকারীদের মাঝে পুরোপুরি আতঙ্ক কাটেনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION