মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

ম্যানচেস্টারে শুরুতে ইংল্যান্ডের দাপট

খেলাধুলা ডেস্ক:

জিতলেই সিরিজ নিশ্চিত, এমন সমীকরণে খেলতে নেমে ম্যানচেস্টার টেস্টের শুরুটা দারুণই হলো স্বাগতিক ইংল্যান্ডের। ৪ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড। শেষ বিকেলে ৯১ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত অলে পোপ। তার সঙ্গে ৫৬ রানে দিন শেষ করেছেন জস বাটলার।

শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ডম সিবলিকে সরাসরি বোল্ড করেন কেমার রোচ। তারপর অপর ওপেনার জো বার্নকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করতেই রান আউটে কাটা পড়েন জো রুট (১৭)। ইংল্যান্ডের রান যখন ৯২ তখন কেমার রোচ দুর্দান্ত এক ডেলিভারিতে অসাধারণ ফর্মে থাকা বেন স্টোকসকে (২০) তুলে নিলে মনে হচ্ছিল, প্রথম ইনিংসে হয়তো আবারও বিপদে পড়তে যাচ্ছেন স্বাগতিকরা। পোপ-বাটলার জুটি সেটা হতে দেননি।

দলীয় ১২২ রানের সময় জো বার্নলি ১৪৭ বলে ৪টি চারের সাহায্যে ৫৭ রান করে ফিরলে বাকি গল্পটা বাটলার ও পোপের। ‘হার্ডহিটার’ বাটলার একটু রয়েসয়ে এগুলেও দ্রুত রান তুলতে চেয়েছেন পোপ। প্রথম দুই সেশনে যথাক্রমে ৬৬ ও ৬৫ রান তোলা ইংল্যান্ড তৃতীয় সেশনে ১২৭ রান তুলতে পারল পোপের ব্যাটে ভর করেই।

১৪২ বল খেলে ১১টি চারের সাহায্যে ৯১ রান করে অপরাজিত পোপ। জস বাটলার ১২০ বল খেলে ৫ চার ২ ছয়ে ৫৬ রান করে অপরাজিত। এখন পর্যন্ত পতন হওয়া ইংল্যান্ডের চার উইকেটের দুটিই পেয়েছেন কেমার রোচ। এক উইকেট রোস্টন চেসের, অন্যটি রান আউট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস, ৮৫.৪ ওভারে ২৫৮/৪ (বার্নস ৫৭, সিবলি ০ রুট ১৭, স্টোকস ২০, পোপ ৯১*, বাটলার ৫৬*; রোচ ১৮.৪-২-৫৬-২, গ্যাব্রিয়েল ১৮-৪-৪৭-০, হোল্ডার ২০-৫-৪৫-০, কর্নওয়াল ২১-৪-৭১-০, চেইস ৮-২-২৪-১)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION