বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

টেকনাফ সীমান্ত এলাকা শান্ত: অনুপ্রবেশকারী ৫ রোহিঙ্গা পুশব্যাক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি দিয়ে আসা পাঁচ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ রবিবার সকালে জেটি ঘাট থেকেই তাদের ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি। শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছে গতকাল শনিবার বিকাল ৫ টায় একটি নৌকা যোগে টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদের নাফনদীতেই আটকে রাখে বিজিবি সদস্যরা। অনুপ্রবেশের চেষ্টাকারী রোহিঙ্গাদের মধ্যে এক মহিলা গুলিবিদ্ধ অবস্থায় এসেছে বলে জানা গেছে। আজ সকালে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রান্তে পুশব্যাক করা হয় বলে তিনি শুনেছেন।

এদিকে গতকাল শনিবার রাতে নাফনদীর ওপারে মিয়ানমারে কোন গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনা না গেলেও আজ রবিবার সকাল ১০ টার দিকে নাফ নদীর ওপারে গোলাগুলির শব্দ শুনা গেছে। সীমান্ত এলাকার বাসিন্দারা সকাল ১০ টার পর বেশ কিছু গোলাগুলির শব্দ শুনেছে বলে ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছে।

সীমান্তের নাইকংছড়ির ঘুনধুম উখিয়ার পালংখালী ও টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্তও শান্ত রয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছে সীমান্ত থেকে মিয়ানমারের অনেক ভেতরে তারা গোলাগুলির শব্দ কিছুটা আচঁ করা গেলেও তা ভয়াবহ নয়।

নাফ নদী দিয়ে যে কোন অনুপ্রবেশ বন্ধে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। ইতিপূর্বে নাফ নদী হয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও কোস্ট গার্ড।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION