বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

আস্তানায় তল্লাশি চালিয়ে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আরসার ৪ সদস্য গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্র, গুলিসহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এই অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ শুক্রবার দুপুরে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আট এপিবিএন পুলিশের ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য জানান। অভিযানে ৬টি অস্ত্র, ৪৮টি গুলি ও হ্যান্ড গ্রেনেড জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। তাঁরা জামতলী ১৫ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা ও আরসার সক্রিয় সদস্য।

অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য জমায়েত হয়েছেন। এ তথ্যের ভিত্তিতে এপিবিএনের একাধিক টিম জামতলী ক্যাম্পের ই-ব্লকে অভিযান চালায়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় চারজন গ্রেপ্তার করা হয়।

আমির জাফর জানান, সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮টি গুলি, হ্যান্ড গ্রেনেড ও অন্য অস্ত্র-সরঞ্জাম জব্দ হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যের এই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION