বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

খুরুশকুল ব্রীজে মোটর সাইকেলের ধাক্কায় পথচারি নিহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে খুরুশকূল নতুন সংযোগ সেতু এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারি অজ্ঞাত এক ব্যক্তি নিহত এবং দুইজন আহত হয়েছে।
সোমবার বিকাল ৫ টার দিকে কক্সবাজার শহরের কস্তুরাঘাট-খুরুশকূল সংযোগ সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
তবে আনুমানিক ৫০ বছর বয়সি নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহত রাশেদুল ইসলাম বাবু (২৪) কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। এছাড়া অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে রকিবুজ্জামান বলেন, সোমবার বিকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপর নির্মিত কস্তুরাঘাট-খুরুশকূল সংযোগ সেতু এলাকায় আশ্রয়ন প্রকল্পমুখি একটি মোটর সাইকেল পথচারি এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে পথচারি লোকটি ঘটনাস্থলে মারা যান এবং মোটর সাইকেল আরোহী দুই যুবক ছিটকে পড়ে আহত হয়েছে। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে আসে।
“ নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্থানীয়দের তথ্য মতে তিনি ইজিবাইক চালক। “
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION