বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৫ কক্সবাজার এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তা মোড় হতে সৈয়দ আলমকে আটক করে র‌্যাব।

আটককৃত মাদক কারবারি হলেন- টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম নাইট্যং পাড়ার নবী হোসেনের ছেলে সৈয়দ আলম (২৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, একজন মাদক ব্যবসায়ী ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) যোগে মাদকদ্রব্য বহন করে গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন মধ্যম গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের মায়ের দোয়া স্টোর নামক দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।

চেকপোস্ট চলাকালীন সময়ে র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি সবুজ রঙের ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) থেকে নেমে পালানোর চেষ্টাকালে ব্যাটারি চালিত টমটমের চালককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সাথে থাকা সবুজ রঙের ব্যাটারি চালিত টমটমের সামনের সিটের নিচে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির ব্যবহৃত টমটমের সামনের সিটের নীচ হতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে একটি লাল রঙের শপিং ব্যাগের ভিতর থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত ব্যাটারি চালিত টমটম চালনার পাশাপাশি ড্রাইভারী পেশার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এই অভিনব কায়দা অবলম্বন করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION