শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাংসদ ইসরাফিল আলম মারা গেছেন

ভয়েস নিউজ ডেস্ক:

না ফেরার দেশে পাড়ি জমালেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত সুলতানা।

গত ২৩ জুলাই শারীরিক সমস্যাজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় ইসরাফিল আলমকে। লিভারে পানি জমাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ- ৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION