রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টুথব্রাশ সর্বোচ্চ কতদিন ব্যবহার করা উচিত?

লাইফস্টাইল ডেস্ক:
মানুষ দাঁত দিয়ে খাদ্য বা খাদ্যকণাকে কেটে অথবা চূর্ণ করার মাধ্যমে হজম বা গিলে ফেলার উপযোগী করে। সেই দাঁতের যত্নে দাঁত দু বেলা ব্রাশ করা হয়। কিন্তু কতদিন পরপর টুথব্রাশ বদলানো উচিত তা জানেন কি? না জানলে মুখ থেকেই শরীরে ছড়িয়ে পড়তে পারে অনেক রোগ।

অনেকেই জানেন, নির্দিষ্ট সময় পরপর টুথব্রাশ বদল করা উচিত। কিন্তু কতদিন অন্তর টুথব্রাশ বদল করতে হবে, তা অধিকাংশ মানুষই জানেন না। আর এভাবেই টুথব্রাশের মধ্যে মুখের লালা, নোংরা, ব্যাক্টেরিয়া জমতে থাকে ফলে বেশি দিন একই টুথব্রাশ ব্যবহার করলে তার থেকেই রোগের সূত্রপাত হতে পারে।

দাঁত মাজার পর আমরা প্রত্যেকেই পানি দিয়ে ব্রাশ ধুয়ে নিই। কিন্তু শুধু পানি দিয়ে ধৌত করলেই টুথব্রাশে থাকা ময়লা, জীবাণু পরিষ্কার হয় না। দু-তিন মাস ব্যবহার করলেই টুথব্রাশের ব্রিসলসগুলো নরম হয়ে যায়। ফলে তার মধ্যে আরও বেশি করে ব্যাক্টেরিয়া জমা হতে থাকে৷

বিশেষজ্ঞদের মতে, একটি টুথব্রাশ সর্বাধিক তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। তবে কখন ব্রাশ বদল করতে হবে, তা টুথব্রাশ দেখলেও বোঝা যায়। টুথব্রাশের ব্রিসলসগুলি যখন দুর্বল বা নরম হতে শুরু করে অথবা সেগুলির রং বদলে যেতে থাকে, তখনই টুথব্রাশ বদলে ফেলা উচিত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION