মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

মরিচ্যা চেকপোষ্টে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারি আটক

ভয়েস প্রতিবেদক:

বিজিবি’র রামু ব্যাটালিয়ন মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি ।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, শনিবার (৯ মার্চ) সাড়ে ৭টায় রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি পিকআপ থামানো হয়। এসময় তল্লাশী চালিয়ে চালক মোঃ রবিউল ইসলাম (২১) কে ইয়াবাসহ আটক করা হয়। চালক চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারি ইউনিয়নের সর্দারুপাড়া মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।

আটককৃত আসামীকে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION