মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

চার মাস মাঠে অনুশীলনে এনামুল হক

খেলাধুলা ডেস্ক:

চার মাস পর মাঠে অনুশীলন শুরু করতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে এনামুল হক বিজয়ের। তবে দীর্ঘ বিরতিতে শরীরে জড়তাও এসেছে। তাই প্রথমদিন অনুশীলনের পর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বললেন, আজ অনেক কষ্ট হয়েছে।

১৯ জুলাই থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন করে আসছেন বেশ ক’জন শীর্ষ ক্রিকেটার। রবিবার তার শেষ তিন থাকলেও ক্রিকেটারদের আগ্রহে ঈদের আগে বিসিবি তা আরো দুই দিন বাড়িয়েছে।

সোম ও মঙ্গলবার অনুশীলন করবেন ক্রিকেটাররা। সোমবার মিরপুরে অনুশীলনে নতুন যোগ দেন এনামুল। অনুশীলন শেষে বলছিলেন, ‘চার মাসের বেশি সময় পর মিরপুরে অনুশীলন করার সুযোগ পেলাম। মিরপুরে অনুশীলন করতে পেরে খুবই ভালো লাগছে।’

কিন্তু এতদিন পর মানিয়ে নিতে যে সংগ্রাম করতে হচ্ছে সেটি লুকালেন না। বললেন, ‘অনেক কষ্ট হয়েছে আজকে। কারণ, ইনডোরে অনুশীলন করি বা যেখানেই অনুশীলন করি, মাঠের অনুশীলনটা আসলে বিশেষ। এ জন্য কষ্ট হয়েছে কিছু। তবে এভাবে নিয়মিত করব। ঈদের আগে যতটুকু করতে পারি, আর ঈদের পর নিয়মিত করতে থাকব।’

বিসিবি ঈদের পরও অব্যাহত রাখতে চায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পর্ব। ক্রিকেটারদের সংখ্যা ঈদের পর বাড়তে পারে বলে খবর। কারণ মুশফিক, ইমরুল, তাসকিন, এনামুলদের দেখে আরো অনেকেই এখন আগ্রহ প্রকাশ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION