রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাকিবকে পেলো শেখ জামাল

খেলাধুলা ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান কবে খেলবেন তা নিয়ে ছিল জল্পনা। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে দুই বছরের জন্য সাকিব নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। সাকিব ঢাকা লিগে খেলবেন তা নিশ্চিত ছিল। তবে কবে নামবেন তা নিয়ে ছিল কঠোর গোপনীয়তা। দলের কোচ সোহেল ইসলামকে একাধিকবার জিজ্ঞাসা করেও পাওয়া যায়নি উত্তর।

মঙ্গলবার সাকিব মিরপুরের ইনডোরে নেটে ঘাম ঝরিয়েছেন। বোলিং মেশিনে লম্বা সময় ব্যাটিং করেন বাঁহাতি ব্যাটসম্যান। বোঝা যাচ্ছিল সাকিব শিগগিরিই হয়তো মাঠে ফিরবেন। বুধবারই অপেক্ষার পালা ফুরাল। সাকিবকে সঙ্গে নিয়ে মাঠে নামল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে সাকিব সাত সকালেই হাজির হয়ে যান। তবে বৃষ্টি তার মাঠে নামা বিলম্ব করে। বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় সকাল ১১টা ৪২ মিনিটে দুই দলের ম্যাচ শুরু হয়। ম্যাচটি হচ্ছে ৩৪ ওভারে।

শেখ জামালের ঢাকা লিগে এটি চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচে দুটিতে তারা জিতেছে। হেরেছে এক ম্যাচে। সাকিবকে নিয়ে মাঠে নেমে নিশ্চিতভাবেই তাদের শক্তি বাড়ল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION