মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

প্রথম অভ্যন্তরীণ ই-কাতা চ্যাম্পিয়নশীপে মনিশা ও শ্রেয়োশির শ্রেষ্টত্ব অর্জন

বলরাম দাশ অনুপম:

১ম অভ্যন্তরীণ ই-কাতা কারাতে চ্যাম্পিয়নশিপ- এ শ্রেষ্টত্ব অর্জন করেছে কক্সবাজার জেলা কারাতে এসোসিয়েশনের দুই ছাত্রী। তারা হলো-মনিশা শংকর পাল ও শ্রেয়োশি পাল। এদের মধ্যে মনিশা প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক ও শ্রেয়োশি তৃতীয় স্থান অধিকার করে বোন্ঞ পদক লাভ করে। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের উদ্যােগে প্রথমবারের মত প্রদীপ স্মৃতি অভ্যন্তরীন ই-কাতা কারাতে চ্যাম্পিয়নশীপ অনুস্টিত হয়। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারকবৃন্দ। মনিশা ও শ্রেয়োশি কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা কারাতে এসোসিয়েশনের সাধারন সম্পাদক উদয় শংকর পাল মিঠুর কন্যা। উল্লেখ্য, ১৯৭৩/৭৪ সালের দিকে বাংলাদেশে মার্শাল আট তথা কারাতে আসে জেলার সর্বজন শ্রদ্ধেয় স্বর্গীয় এডভোকেট যোগেশ চন্দ্র পালের প্রথম পুত্র বাদল পালের সন্তান রবি শংকর পাল চান্দু ও মৌলভি ইউনুছের হাত ধরে। তাদের সহযোগি ছিলেন-মরহুম মঞ্জুর আলম, মোর্শেদুল আজাদ আবু, দীল মোহাম্মদ রুস্তম, নজরুল ইসলাম, চিত্ত রঞ্জন দাশ টুন্টু। পরবর্তীতে ১৯৮৭/৮৮ সালের দিকে জাতীয় পর্যায়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার হয়ে সর্বপ্রথম কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উদয় শংকর পাল মিঠু, এডভোকেট গোলাম ফারুক, জুনায়েদ ও মংমং, এরপর জয়দেব পাল, আইমন। অনেক দিন পর তাঁদের উত্তরসুরী হিসেবে কারাতে তে সাফল্যে বয়ে অানছে মনিশা ও শ্রেয়োশি পাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION