মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ছোট মহেশখালী সিপাহীর পাড়ায় জোরপূর্বক বসতভিটা দখলের চেষ্টা , ভাংচুর, আটক ১জন, থানায় অভিযোগ

বার্তাপরিবেশক:

ছোট মহেশখালী সিপাহীরপাড়ায় জোরপূর্বক বসতভিটা দখলের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার বাসিন্দা মৃত গোলাম সুলতানের পুত্র ডাঃ ফিরোজের বসতভিটা নিয়ে তার ভাই জাফর আলম গং এর বিরুদ্ধে গত রবিবার ৭ এপ্রিল সাড়ে ৬ টার দিকে জোরপূর্বক জাফর আলম, গফুর আলম, রাহাছ উদ্দিন, ওসমান সরওয়ার কোকন গং ফিরুজ আলমের বসতভিটা দখল ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে।

এ বিষয়ে জমি ভোগদখলকারী ফিরোজ আহমদ জানান, এই জায়গাটি আমার পৈত্রিক বসতভিটা ও আমার ভাইদের প্রাপ্ত জমি ক্রয় করে উক্ত বসত ভিটা আমি ভোগদখলে আছি। হঠাৎ দেখি সকালে আমার বাড়িতে কেউ না থাকার সুবাধে কতিপয় ১০-১৫ জন ভাড়াটিয়া লোক এসে আমার বসতভিটার জমি জবরদখল করে বাঁশের বেঁড়া ভাংচুর করে জবর দখলের চেষ্টা চালায়। অথচ ভাইদের মধ্যে আদালতে মামলা ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চলমান রয়েছে। কিন্তু আদালতে ভাইদের মামলা চলমান থাকা অবস্থায় সে আদালত ও জনপ্রতিনিধি’কে বৃদ্ধা আঙুলি দেখিয়ে আমার জমি ভোগ দখল করছে। আমি খবর পেয়ে আমার ছেলে বাধা দিলে মারধর করে। খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনা স্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ১জন আটক আছে। পরে মহেশখালী থানায় এজাহার দায়ের করেছি।

এলাকার প্রবীণ শিক্ষক মাওলানা আক্তার কামাল বলেন তাদের ভাইদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ হয়েছে আমি একাধিকবার বলেছিলাম সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার জন্য সবার শান্তির শৃঙ্খলা বজায় রাখা উচিত যাতে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে।

এ বিষয়ে থানার ওসি তদন্ত তাজ উদ্দিন আহমেদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION