মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি:

গত ৯ এপ্রিল বিকাল দেড়টায় মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে বিগত ২৫ মার্চ তারিখে ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা গ্রন্থাগারের পাঠকক্ষে গ্রন্থাগারের সভাপতি এডভোকেট মুহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে অর্ধশতাধিক শিক্ষার্থী, সদস্য ও পাঠক অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় আলোচক হিসাবে অংশ নেন মোহাম্মদ আলম রুবাইদ, শফিউল আলম, আবু বকর সিদ্দিক আকিব, ইমরান উল্লাহ, তারেকুর রহমান প্রমুখ। ২৫ মার্চ অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগী অংশ গ্রহণ করলেও মাত্র ১৭ জন উত্তীর্ণ হন এবং তাঁদেরকে বই পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

বক্তারা এই প্রতিযোগিতা আয়োজন, পুরস্কার বিতরণ, সনদপত্র প্রদান ও আলোচনা সভায় অংশ গ্রহণকারী সবার প্রতি ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবার সুস্থতা ও সফলতা কামনা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION