সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বান্দরবানে কেএনএফের ৫২ সদস্যের ২ দিনের রিমান্ড

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং অস্ত্র ও টাকা লুটের দুটি মামলায় ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সংশ্লিষ্টতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা ৫২ জনকে ২দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে ও বাসে করে কেএনএফের সদস্য ও সহযোগীসহ ৫৭ জনকে আদালতে হাজির করা হয়। যাদের মধ্যে ছিল ১৮জন নারী এবং ৩৯জন পুরুষ।

এ সময় পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালত ৫২ জনের ২দিন করে রিমান্ড মঞ্জুর এবং ১জনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

বান্দরবান আদালতের পুলিশের পরির্দশক একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে তোলা হয় এবং পরে ১টা ২০ মিনিটে তাদের আবার জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমার ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় রুমা থানায় ৫টি এবং থানচি থানায় ৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৬৬জন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি রিমান্ড আবেদনের জন্য প্রথমবারেরমত ৫৭জন আসামিকে আদালতে তোলা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION