রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এমবাপ্পেকে ছাড়াই সহজ জয়ে শিরোপার কাছে পিএসজি

খেলাধুলা ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে বিদায় করে বেশ ফুরফুরে মেজাজে আছে পিএসজি। তাই লিগ ওয়ানের ম্যাচে তারা কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেকে ছাড়াই সাজায় একাদশ। তাতে অবশ্য কোনো অসুবিধাই হয়নি। লিওঁর বিপক্ষে তারা তুলে নিয়েছে সহজ এক জয়।

ম্যাচের সবকটি গোল হয়েছে প্রথম হাফেই। যার শুরুটা হয় আত্মঘাতী গোল দিয়ে। লিওঁর ফুটবলার মাটিচের আত্মঘাতী গোলে লিড পায় পিএসজি। এরপর লুকাস বেরালদো ও গনকালো রামোসের গোলে ৩-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে এরপর এক গোল শোধ করে লিওঁ। তবে তিন গোলে লিড নিতে বেশি দেরি করেনি পিএসজি। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন গনকালো রামোস।

দ্বিতীয় হাফে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও কোন দলই আর গোল করতে পারেনি। ফলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। পাশাপাশি লিগ ওয়ানে টানা ২৪ ম্যাচে অপরাজিত রইল ফরাসি চ্যাম্পিয়নরা।

২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। আর ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের আটে লিওঁ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION