বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ইমাম খাইর:
কক্সবাজার শহরের কলার আড়ৎ, আইস ক্রিমের সংরক্ষণাগার, সিলিন্ডার গ্যাসের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ জুলাই) শহরের লাইট হাউস সৈকত পাড়া, দক্ষিণ পাহাড়তলী, দক্ষিণ টেকপাড়া পাহাড়তলী রোড, উত্তর টেকপাড়া, খুরুস্কুল ব্রিজ সংলগ্ন মাঝির ঘাট, এন্ডারসন রোড এলাকায় অভিযান চালানো হয়।

দোকানগুলোতে মূল্য তালিকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য আদায়, আইসক্রিম সংরক্ষণ এর তাপমাত্রা, কলা পাকানোর কৌশলের অভিযোগে এসব দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আলোকে দণ্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

অভিযানে প্রসিকিউটর ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুণ বড়ুয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION