বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় বিধবা নারী ও তার ছেলেকে মারধর, ঘেরাও ভাংচুর

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় সারজিনা আক্তার মিনা (৪০) নামে এক বিধবা নারীকে মারধর করে আহত করেছে দূর্বৃত্তরা। এসময় বিধবা নারীর বসতবাড়িতে দেয়া ঘেরাও ভাংচুর করে ক্ষতি সাধন করা হয়। বুধবার সকাল ৬টায় পেকুয়া উপজেলার গ;গগরাজাখালী ইউপির লালজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সারজিনা একই এলাকার মৃত শাহাজাহানের স্ত্রী। এ ঘটনায় বিধবা নারী বাদী হয়ে ঘটনায় সংশ্লিষ্টকারীদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বিধবা নারী সারজিনা আক্তার বলেন, লালজান পাড়া এলাকায় আমার শ্বশুর মৃত ফুরুখ আহমদের রেখে যাওয়া সম্পত্তির উপর আমার স্বামী মুহাম্মদ শাহাজাহান বসতবাড়ি করে বসবাস করে আসছেন। বিগত ১২ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ৪ সন্তান নিয়ে খুব কষ্টে দিনাপাত করছি। একই সাথে স্বামীর রেখে যাওয়া বসতবাড়ি ও নাল জমি ভোগদখল করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করছি।
ইতোমধ্যে একই এলাকার বজল আহমদের ছেলে মাহাবুল করিম আমার স্বামীর রেখে যাওয়া জমি জবর দখল চক্রান্ত শুরু করে। চক্রান্তের ধারাবাহিকতায় বুধবার সকালে মাহাবুল করিমের নেতৃত্বে জাকের, হাবিব,  রশিদ আহমদের ছেলে মাহমদ শরীফসহ আরো বেশ কয়েকজন বাড়িতে হামলা চালায়। ওই সময় তারা আমাকে মারধর শুরু করলে আমার হেফজ পড়ুয়া ছেলে আরফাত বাধা প্রদান করলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির চারপার্শ্বে দেয়া সমস্ত ঘেরাও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। যাওয়ার সময় বাড়াবাড়ি করলে প্রাণে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়।
তিনি আরো বলেন, তাদের মারধর, ভাংচুর ও  হুমকি কারণে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। স্থানীয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অসহায় বিধবা নারীর উপর ঘটনাটি খুব মর্মান্তিক। দ্রুত আইনের সহায়তা না পেলে দূর্বৃত্তরা আরো বড় ঘটনা ঘটাতে পারে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, সন্ধ্যায় এক মহিলার অভিযোগ পেয়েছি। সকালে পুলিশ পাঠিয়ে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION