মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

দ্বিতীয় লিগ শিরোপা জয়ের আনন্দ দীর্ঘ করতে পারলেন না রোনালদো

খেলাধুলা ডেস্ক:

দ্বিতীয় লিগ শিরোপা জয়ের আনন্দ দীর্ঘ করতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সিরি ‘এ’ লিগ জেতার পরের ম্যাচে হোঁচট খেল জুভেন্টাস।

বুধবার রাতে ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলে হেরেছে টানা নবম সিরি ‘এ’ লিগ জেতা দলটি। লিগে ৩৭ ম্যাচে এটি জুভেন্টাসের ষষ্ঠ পরাজয়। ২৬ জয়, ৫ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে ইতালি লিগের শীর্ষ দলটি।

করোনা পরবর্তীকালে মাঠে ফিরে জুভেন্টাস ও রোনালদো উড়ছিল দারুণভাবে। কিন্তু শেষদিকে পথ ভুলছে উভয়ই। বুধবার রাতে পুরোটা সময় মাঠে ছিলেন সিআর সেভেন। কিন্তু বিবর্ণ রোনালদো পারেননি গোল করতে, দলকে জেতাতে। ফলে ইউরোপের সর্বোচ্চ গোলে পুরস্কার জেতার সুযোগ আরও কঠিন হয়ে গেল রোনালদোর জন্য।

নিজেদের ভুলে ম্যাচের শুরুতে গোল হজম করে জুভেন্টাস। অষ্টম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন জুভেন্টাসের কুয়াডরাডো ও রুগানি। কাছেই থাকা স্বাগতিক দলের ফরোয়ার্ড লুকা গাগলিয়ানো আলতো টোকায় লক্ষ্যভেদ করেন। বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল হজম করে সফরকারীরা। বানুচির ভুলে ডি বক্সের ভেতরে বল পান জিওভান্নি সিমেওনি। ২৫ গজ দূর থেকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন সিমেওনি।

দ্বিতীয়ার্ধে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে জুভেন্টাস। কিন্তু নিজেদের সেরা অ্যাটাক নিয়েও গোলের দেখা পায়নি চ্যাম্পিয়নরা। ম্যাচে ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল জুভিরা। এ সময় অন টার্গেটে শট করেছিল ১০টি। তবুও কাঙ্খিত গোলের দেখা পায়নি সারির শিষ্যরা।

লিগের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ রোমা। এরপর রোনালদোরা নামবেন চ্যাম্পিয়নস লিগের মিশনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION