বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীর বিএনপি নেতা রেজাউল মেম্বার ও করিমকে দল থেকে বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তি :
দলের সিদ্ধান্ত অমান্য করে চলমান মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারনায় সক্রিয় অংশ নেয়ার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে  উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মেম্বার (ছোটমহেশখালী) এবং সাংগঠনিক সম্পাদক আবদুল করিম মেম্বারকে (হোয়ানক) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি জানান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রহসনের ডামি নির্বাচন বয়কট করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় চলমান উপজেলা নির্বাচনও বয়কট করে। কিন্তু দলের এই সিদ্ধান্ত অমান্য করে চলমান মহেশখালী উপজেলা পরিষদ  নির্বাচনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন রেজাউল করিম মেম্বার ও আবদুল করিম মেম্বার।

তাদের এই কার্যক্রম সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে।  তাই দলীয় গঠনতন্ত্র মোতাবেক এই দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION