বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সংসদ নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচনেও হারল জাফর আলম

সাজন বড়ুয়া সাজু:

এবার জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনেও পরাজিত হলেন সাবেক সাংসদ জাফর আলম।

মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ-২৪ এর ২য় ধাপে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল করিম সাঈদীর কাছে ৪৮৭০ ভোটের ব্যবধানে পরাজিত হয় তিনি।

একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত চকরিয়া উপজেলার ১১৪ কেন্দ্রে মোট ভোটার ছিল  ৩ লাখ ৬১ হাজার ১০৩ জন।এরমধ্যে বিজয়ী ফজলুল করিম সাঈদীর ভোট পেয়েছেন ৫৭১২২ ভোট এবং পরাজিত প্রার্থী জাফর আলম ভোট পেয়েছেন ৫২২৫২ ভোট।

২য় ধাপে অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে কক্সবাজারের ৩ উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।যেখানে ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালে,চকরিয়া উপজেলায় নির্বাচিত হয়েছে ফজলুল করিম সাঈদী ও পেকুয়া উপজেলায় নির্বাচিত হয়েছে শাফায়েত আজিজ রাজু।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION