বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

চকরিয়ায় কর্মহীন, অসহায় মানুষদের জন্য সেনাবাহিনীর ঈদ উপহার

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কক্সবাজারে চকরিয়া উপজেলায় কর্মহীন অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং কাঁচা বাজারের চাহিদা পূরণ করতে সেনাবাজারের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০০০-১২০০ ঘটিকা পর্যন্ত সামাজিক দূরুত্ব বজায় রেখে চকরিয়া উপজেলার আব্দুর রশিদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সম্বলিত সেনাবাজারের আয়োজন করে দরিদ্র ৫০০ পরিবারের মধ্যে চাউল, আটা, তৈল, লবন, ডাল, ডিম, সেমাই এবং বিভিন্ন ধরনের সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।সেনাসদস্যরা সরাসরি দরিদ্র্য কৃষকদের নিকট হতে সবজি ক্রয় করে এই বাজারে নিয়ে আসেন। ফলে অসহায় মানুষদের পাশাপাশি কৃষকরাও তাদের সবজির ন্যায্য মূল্য পেয়ে উপকৃত হয়েছেন। ঈদের ঠিক আগমুহূর্তে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের মহতী উদ্যোগ অসহায় মানুষের ঈদ আনন্দ বহুলাংশে বৃদ্ধি করবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

রামু সেনানিবাসে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাননীয় সেনাবাহিনী প্রধানের সার্বিক দিক নির্দেশনায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে কর্মহীন অসহায় এবং শারীরিক প্রতিবন্ধী মানুষদের ঈদ উপহার হিসেবে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলা হাজরা, হারবাং, কোনাখলী, বদর খালী, চিরিংগা এবং চকরিয়াসহ ৫ টি ইউনিয়ন হতে সেনাসদস্যরা শারীরিক প্রতিবন্ধী ও হত দরিদ্র মানুষদের তালিকা তৈরী করতঃ বিশেষ টোকেন প্রদান করে ৫০০ পরিবার কে সেনা বাজারের মাধ্যমে সাহায্য প্রদান করা হয়।

উল্লেখ্য যে, কক্সবাজার জেলা ও চট্টগ্রাম জেলার ৪টি উপজেলায় গত ২৪ মার্চ থেকেই মাঠে আছে সেনাবাহিনী। টহল কার্যক্রমসহ করোনার ভয়াবহতার ব্যাপারে মানুষকে সচেতন করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরন করছেন তারা। নিজেদের রেশন বাঁচিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কর্মহীন অসহায় পরিবারের মানুষগুলোর হাতে তুলে দেওয়া ছাড়াও অসহায় দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সহায়তাও প্রদান করছেন সেনাসদস্যরা। এছাড়াও গত ঈদ উল ফিতর এও সেনা বাজার পরিচালনার মাধ্যমে দরিদ্র পরিবারের ঈদ আনন্দে সামিল হন ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা।

ঈদ উল আযহার পূর্বে ১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এমন ঈদ উপহার পেয়ে হত দরিদ্র মানুষগুলোকে উচ্ছ্বসিত হতে দেখা যায়। এ ধরনের মানবিক সহায়তার জন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও দোয়া করেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION