বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার মাথায় আরো এক রোহিঙ্গা খুন

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

রিকন বড়ুয়া:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার মাথায় আরো এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২০ নম্বর বর্ধিত ক্যাম্পের বি ব্লকে এই হত্যাকান্ড ঘটে। নিহত জাফর আহমদ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা।

গত ১২ ঘন্টার ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে দুই রোহিঙ্গা খুনের শিকার হলো। আজ সকালে ১৮ নম্বর ক্যাম্পে নুর কামাল নামে অপর এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করে দুষ্কৃতকারীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শামীম হোসেন জানান, নিহত জাফর আজ সন্ধ্যার দিকে ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে যায়। এসময় একদল দুষ্কৃতকারী জাফরকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী ২০ নম্বর ক্যাম্পে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে উপুর্যুপরি গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় জাফর। গুলির শব্দ পেয়ে ক্যাম্পের রোহিঙ্গা ও এপিবিএন পুলিশ ও পরে উখিয়া থানা পুলিশ এসে নিহত জাফরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে মিয়ানমারের রাখাইন ষ্টেটের একটি সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীরা এই হত্যাকান্ড ঘটাতে পারে। ক্যাম্পে এপিবিএন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION