রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চেন্নাইকে হতাশায় ডোবালেন পাথিরানা

খেলাধুলা ডেস্ক:
শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্য হলো। মাথিশা পাথিরানার আইপিএল যাত্রা এবারের জন্য শেষই হয়ে গেল। ২০২৪ সালের আইপিএলে আর দেখা যাবে না শ্রীলঙ্কান এই পেসারের অদ্ভুতুড়ে বোলিং অ্যাকশন। হ্যামস্ট্রিং চোটে পড়ে দেশে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে আর চেন্নাই শিবিরে আসা হচ্ছে না। এরই মাধ্যমে নিজেদের ডেথ ওভার স্পেশালিস্ট বোলারদের দুজনকেই হারাল চেন্নাই।

চেন্নাই সুপার কিংসের পেস বোলিং লাইনআপ এবার সাজানো হয়েছিল মুস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরানাকে নিয়ে। চিপাকে ঘরের মাঠে চেন্নাই যে দুর্গ গড়ে তুলেছিল গত ১৭ বছর ধরে, সেই দুর্গের প্রধান দুই ভরসা ছিলেন এই পেসার জুটি। মুস্তাফিজ গত ২ মে দেশে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে। এরপরেই পাথিরানা পড়েন ইনজুরিতে।

১ মে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ফিজ। সেই ম্যাচেও ছিলেন না পাথিরানা। পরে জানা গেল চোটের কারণে নিজের দেশে ফিরেছেন তিনি। এবার নিজ দেশে বসেই টুইটে চেন্নাই সুপার কিংসকে চলতি বছরের জন্য বিদায় জানিয়ে দিলেন পাথিরানা।

সংক্ষিপ্ত এই টুইটে পাথিরানা লিখেছেন, ‘বিদায় নেয়াটা কঠিন, এখন চেন্নাইয়ের ড্রেসিংরুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা।’

এবারের আইপিএলটা বেশ দারুণই কাটিয়েছেন পাথিরানা। ৬ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন মোটে ৭.৬৮। উইকেট নিয়েছেন ১৩ গড়ে। অন্যদিকে মুস্তাফিজ ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। দলের দুই শীর্ষ বোলারকে একসঙ্গে হারিয়ে বেশ বড় ধাক্কাই খেতে হচ্ছে চেন্নাইকে। যদিও তাদের ছাড়াই নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

সেই জয়ের পর চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। পয়েন্ট টেবিলে তাদের সমান ১২ পয়েন্ট আছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের। ১২ পয়েন্ট পেতে পারে দিল্লি ক্যাপিটালসও। পরের ম্যাচে জিতলে তাদেরও পয়েন্ট হবে ১২। তবে এত জটিলতার মাঝেও চেন্নাইয়ের সামনে প্লে-অফের রাস্তা বেশ সহজই বলা চলে। নিজেদের শেষ ৩ ম্যাচ থেকে অন্তত দুই ম্যাচ জিতলেই তারা চলে যাবে সেরা চারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION