বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

ঘটিভাঙ্গা স্বেচ্ছাসেবক টীম কর্তৃক দরিদ্র জনগনের মাঝে ঈদের পোষক বিতরণ

আবুল বশর পারভেজ:
“ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে, কণ্ঠ মিলাক গরীব ধনী একই গানে” এই স্লোগানে কক্সবাজারের মহেশখালীতে স্বেচ্ছাসেবক সংগঠন কর্তৃক ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার কুতুবজোমের ঘটিভাঙ্গা গ্রামের স্বেচ্ছাসেবক টীমের উদ্যোগে গরীব, অসহায়, এতিম শিশু, পুরুষ ও বিধবাদের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয় বলে জানা যায়।
৩০ জুলাই সকাল ১১ টায় ঘটিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আরিফুল ইসলামের সঞ্চালনায় ও রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে মোস্তফা আনোয়ার চৌধুরী, ইউপি সদস্য নুরুল আমিন খোকা, প্রেসক্লাব সভাপতি মাহবুব রোকন, সাংবাদিক আবুল বশর পারভেজ, সাংবাদিক সাহাব উদ্দীন, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী শাখার সভাপতি এস. এম. রুবেল, ব্যবসায়ী আবুল কালাম সহ স্বেচ্ছাসেবক টীমের ৩১ জন সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা পূরণেই শুধুমাত্র এলাকার অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। ঈদের খুশি একাকি নয় বরং সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এলাকার একঝাঁক তরুণের এই ক্ষুদ্র প্রয়াসেই উদ্যোগ নিয়ে ৩৫০ জন গরীব, অসহায়, দরিদ্র, এতিম, বিধবা মহিলাদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

বক্তব্যকালে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন জানান, সমালোচনায় থেমে যাওয়া কাজ সার্থক নয়, বরং সমালোচনাকে জয় করে প্রতিবন্ধকতা মোকাবেলা করে ভাল কাজ করায় সার্থক। ভাল কাজে সমালোচনা না থাকাটায় অস্বাভাবিক। করোনার এই দুঃসময়ে অর্থনৈতিকভাবে সকলেই কষ্টে আছেন। তার উপর সামনে ঈদ। এই দুঃসময়ে ঘটিভাঙ্গা স্বেচ্ছাসেবক টীম যা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে। তাদের কাজের সাথে একাত্মতা প্রকাশ করে সবসময় সাথে থাকবেন বলে জানান তিনি। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন এবং স্বেচ্ছাসেবক টীমকে অবজ্ঞা নয় বরং সহযোগীতা করার আহ্বান জানান এলাকাবাসীর প্রতি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন ঘটিভাঙ্গা স্বেচ্ছাসেবক টীমের সদস্য মোঃ সোহেল রানা ও জামাল হোসেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION