বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নির্যাতনের শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনছার

মো: ফারুক, পেকুয়া:

পেকুয়া উপজেলার বারবাকিয়া ও টইটং ইউনিয়নের একাংশের বাসিন্দাদের মাঝে এখন মহা-মুর্তিমান আতংক দূর্ধর্ষ সন্ত্রাসী চুরি-ডাকাতি, বন নিধনসহ প্রায় ডজনখানেক মামলার আসামী বনের রাজাখ্যাত জাহাঙ্গীর আলম। গত কয়েক বছর ধরে পেকুয়া উপজেলার টইটংয়ের একাংশ ও বারবাকিয়া ইউনিয়নের বাসিন্দারা এই সন্ত্রাসী বাহিনীর সীমাহীন অত্যাচার জোর-জুলুমে চরমভাবে অতিষ্ট হয়ে পড়েছে। ইতিপূর্বেও এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচার নির্যাতন নিয়ে জাতীয়, স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় একাধিক তথ্যনির্ভর ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি প্রশাসনের। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ইতোমধ্যে তার হাতে নিমর্মভাবে নির্যাতনের শিকার হয়ে চট্টগ্রামে একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রলীগের একনিষ্ট কর্মী মোঃ আনছার উদ্দিন। আহত আনছার উদ্দিন বারবাকিয়া ইউপির পাহাড়িয়াখালী এলাকার মুহাম্মদ হোছাইনের ছেলে। তার সাথে আরো বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনায় পেকুয়া থানায় বনের রাজা জাহাঙ্গীরসহ আরোপ বেশ কয়েকজনের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা রুজু হওয়ার পর নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন। শীর্ষ এ ডাকাতের পক্ষে স্থানীয়দের রাস্তায় এসে মানববন্ধনে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনছারের উপর নির্মম নির্যাতনের পর তার চাচা আবু জাফর বাদী হয়ে পেকুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পেকুয়া থানা ওসি কামরুল আজম এজাহারটি তদন্ত করে মামলা হিসাবে রেকর্ড করেন। যার মামলা নং ১৫।

মামলার বাদী আবু জাফর বলেন, জাহাঙ্গীর আলম দূর্ধর্ষ সন্ত্রাসী, বহু মামলা আসামী ও বনের রাজা হিসাবে অধিক খ্যাত। বনের রাজা জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে আমাদের রেজিস্ট্রীকৃত বনায়ন দখল করার চক্রান্ত করে আসছিল। বিভিন্ন সময় আমরা এঘটনার প্রতিবাদ করায় আমাদেরকে প্রাণে হত্যার মত হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই আমার ভাতিজা নাছির উদ্দিন বারবাকিয়া বাজার সংলগ্ন নুরুল ইসলামের চায়ের দোকানে বসে নাস্তা করার সময় বনের রাজা জাহাঙ্গীরের নেতৃত্বে সংঘবদ্ধ এজাহারনামীয় ১০জন ছাড়াও আরো ১০/১২জন মিলে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনাটি খবর পেয়ে তার ছোট ভাই আনছার ঘটনাস্থলে এসে আহত ভাইকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু পাষন্ড লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এছাড়াও নেছার উদ্দিন, সাহাব উদ্দিন, আশফাক আহমদ, নাজেমুলসহ আমাকে কুপিয়ে আহত করে জাহাঙ্গীর ও তার লোকজন। একপর্যায়ে আনছারের মৃত্যু হয়েছে ভেবে তারা চলে যায়।

গুরুতর আহত আনছারের সাথে থাকা ভাই গিয়াস উদ্দিন চট্টগ্রাম মাক্স হাসপাতাল থেকে মোঠোফোনে বলেন, আনছার খুব মেধাবী ও মুজিব আদর্শের একনিষ্ট কর্মী। আহত ভাই এবং আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে যা হয়েছে তা খুব নির্মম। একজন ডাকাত ও তার অনুসারীরা আমার ভাইকে প্রাণে হত্যার জন্য হামলা করেছে। মহান আল্লাহ এখনো ভাইকে বাঁচিয়ে রেখেছে। তবে মত্যুর সাথে পাঞ্জা লড়ছে ম্যাক্স হাসপাতালে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, পেকুয়া উপজেলার পাহাড়ী দুই ইউনিয়ন টইটং ও বারবাকিয়ার বাসিন্দারা এখন বনের রাজা খ্যাত জাহাঙ্গীরের কীর্তিকলাপের কাহিনী বলতেই ঢুকরে কেঁদে উঠেন।

জানা গেছে, প্রতি রাতেই বন বিভাগের সংরক্ষিত বন ও সামাজিক বনায়নের এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এ সন্ত্রাসী বাহিনী। এসব বনভূমিতে আস্তানা স্থাপন করে এই দুই বাহিনীর অস্ত্রধারী ক্যাডাররা পাহাড়ের কোন না কোন অসহায় পরিবারে হানা দিয়ে ব্যাপক ক্ষতি করে। স্থানীয়দের দাবী, বনের রাজাখ্যাত জাহাঙ্গীর আলম ও তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার করে নিরহ জনগণকে তার কবল থেকে মুক্ত করা হউক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION