বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আজ সকালে সংসদীয় কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের সংসদীয় কমিটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে ৪ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌছে প্রথমে  বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) এর একটি ই-ভাউচার আউটলেট, ক্যাম্প পাঁচে একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মত বিনিময় করেন। এছাড়াও প্রতিনিধিদল ঘুমধুম  ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন।

এসময়  সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরেজমিনে পরিস্থিতি দেখার জন্যেই এ সফর। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে এ পরিদর্শন। তিনি বলেন, রোহিঙ্গাদের সাথে আলাপকালে জানিয়েছে তারা স্বদেশে ফেরত যেতে চায়। এসময় তিনি জানান, পরিদর্শন শেষে সংসদীয় কমিটি সরকারের কাছে সুপারিশ পেশ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন, নুরুল ইসলাম নাহিদ এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি, জারা জাবীন মাহবুব এমপি। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

আজ বিকেলে শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেবেন সদস্যরা। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ উপস্থিত থাকবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION