মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

মহেশখালীতে অটোরিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীর শাপলাপুর এলাকায় অটোরিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার দিনেশপুর আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার এবং মৃত আবুল খাইয়ের ছেলে মো. ইমন।

বিষয়টি নিশ্চিত করে শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আমির হামজা কালু বলেন, আজ মহেশখালীতে অনেক গরম ছিল। জেলেরা দুপুরে নদী থেকে মাছ ধরে ফিরে আসার সময় নুরুল আমিনের টমটমের গ্যারেজে বিশ্রাম নেওয়ার সময় শর্টসার্কিটের কারণে বিদ্যুতায়িত তাদের মৃত্যু হয়।

মহেশখালী থানা পুলিশের ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION