মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

গোপন বৈঠক থেকে ৩২ রোহিঙ্গাকে আটক

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় গোপন বৈঠক থেকে ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। পরে তাদের উখিয়া থানার কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (১৭ মে) সকালে উখিয়ার রাজাপালংয়ের একটি বহুতল ভবনের গ্লোবাল ট্রেনিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।

সমর্থিত সূত্র বলছে, শুক্রবার সকালে এশিয়া প্যাসিফিক সামিট অব রিফুইজি ২০২৪ এর অংশ হিসেবে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ এন্ড হিউম্যান রাইটস এআরএইচপিএইচ এর সহযোগিতায় একটি গোপন বৈঠক চলছিল রোহিঙ্গাদের। এ খবরে গ্লোবাল ট্রেনিং সেন্টারে গিয়ে এনএসআই সদস্যরা উপস্থিত রোহিঙ্গাদের আটকে দেন। পরে পুলিশকে দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় থানায়।

এছাড়া রোহিঙ্গাদের ব্যবহৃত ২টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর, ৩২ টি মোবাইল ও সংগঠনের বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা করা হয়।

আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও তথ্য পাচারে এরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে সন্দেহ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের বৈঠকের কারণ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION