বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

করোনায় নতুন করে ২৭৭২ আক্রান্ত, মৃত্যু ২৮ জন

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গেছেন। এ পর্যন্ত ৩ হাজার ১১১ জন মারা গেছেন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭২ জন। এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৭০ টি। আর পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৪ টি। এখন পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ৮০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৯৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৮৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ জন ও ৬ জন নারী। এখন পর্যন্ত ২ হাজার ৪৪৬ জন পুরুষ এবং ৬৬৫ জন নারী করোনায় মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১-৫০ বছরের মধ্যে দু’জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ২১-৩০ বছরের মধ্যে দু’জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ২ জন, রাজশাহী ৩ জন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৫৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৩১০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন একহাজার ১৭ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৩২ হাজার ৪০০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৫০ হাজার ৭১০ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৮৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৪৮৬ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৬৯০ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৬৬২ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ৮২৪ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION