মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

কুতুবদিয়ায় ছুরিকাঘাতে নিহত ফরহাদ হোসেনের দাফন সম্পন্ন

নাছির উদ্দিন, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় ছুরিকাঘাতে নিহত ফরহাদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার আছরের নামাজের পর উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আব্দুল হাদি সিকদার পাড়া (শান্তি বাজার) গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।

এর আগে বিকেল ৫ টার দিকে নিহতের মরদেহ বহনকারী জীপগাড়ি বাড়ীতে পৌছলে তার মরদেহের কফিন কাঁধে করে নামিয়ে আনেন পরিবারের সদস্যরা। এসময় মরদেহের কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। নিহত ফরহাদ হোসেনকে শেষবারের মতো এক নজর দেখতে দুপুর ৩টা থেকেই ভিড় করতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষসহ তার স্বজনরা। এ সময় স্বজনদের আহাজারির এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এক্সিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন প্রকল্পে শিশুরোধে আলোচনা সভার শেষে খাবার পরিবেশন নিয়ে হইহট্টগোলের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে শান্তি বাজারে যাওয়ার পথে ফরহাদ হোসেনকে স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেনের অনুসারীরা ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার আরাফাত হোসেনের পুত্র। এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত শাহাদাত হোসেন সাজু নামের এক যুবককে আটক করে পুলিশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION