মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠা নাম‍া শুরু

কক্সবাজার বিমানবন্দর ,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্ধ হয়ে যাওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৭টার থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়। এর আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সোমবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো হলে ১টি ফ্লাইট নেমে ছিল। কিন্তু পুনরায় আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করেনি।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে দুটি কার্গো বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। এরপরই বেসরকারি এয়ারলাইনসের যাত্রীবাহী দুটি ফ্লাইট অবতরণ করে এবং পরবর্তীতে যাত্রী নিয়ে ফ্লাইট দুটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এখন ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION