মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

পেকুয়ায় পুকুরে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

পুকুরে ডুবে মৃত্যু, ফাইল ছবি

মোঃ ফারুক, পেকুয়া:

পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জন্নাতুল মাওয়া (৫) ও সিদরাতুল জন্নাত মুনিরা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জন্নাতুল মাওয়া ওই গ্রামের জহির আলমের মেয়ে ও মুনিরা একই উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী গ্রামের বেলাল হোছাইনের মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।

স্থানীয় ওসমাণ নামে একজন জানান, সিদরাতুল জান্নাত মুনিরা নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

সকালে খালা জান্নাতুল মাওয়া ও ভাগ্নি মুনিরা খেলতে গিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি করলে পাশের বাড়ির একটি পুকুরে তাদের লাশ সনাক্ত হয়। একপর্যায়ে তারা শিশু দু’টির মৃতদেহ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, পরিবারের লোকজনের অগোচরে খেলতে গিয়ে কেউ একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেলে দুইজনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। এমন ঘটনা খুবই মর্মান্তিক।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION